উপাচার্যের হস্তক্ষেপে হাবিপ্রবি’র নাম ঠিক করলো সড়ক বিভাগ

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : | ১৩ আগষ্ট ২০২১, ০৪:১১

ছবি : সময় ট্রিবিউন

বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ঢাকা-দিনাজপুর মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের ত্রুটিযুক্ত নামের একটি সাইনবোর্ড লাগিয়েছিলো সড়ক বিভাগ,দিনাজপুর। বিষয়টি শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর হস্তক্ষেপে ত্রুটিযুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন করে সড়ক বিভাগ কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের পাশে বিশ্ববিদ্যালয়ের ত্রুটিযুক্ত নাম দৃষ্টিগোচর হয় আমাদের। সড়ক বিভাগ বিশ্ববিদ্যালয়ের নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না লিখে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিখেছিলো এবং ইংরেজিতে Hajee বানানটাও তারা ভুল Hazi লিখেছিলো। ত্রুটিযুক্ত নাম পরিবর্তনের জন্য আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপে সড়ক বিভাগের ত্রুটিযুক্ত সাইনবোর্ডটি পরিবর্তন করা হয়েছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্র দেবনাথ জানান, যেখানে যেমন দরকার, সেখানে তেমন পরিবেশ, সৌন্দর্য এবং শৃঙ্খলার বিষয়টিকে আমি সবসময় অধিক গুরুত্ব দিয়ে থাকি। কিছুদিন আগে সড়ক বিভাগের লাগানো ত্রুটিযুক্ত সাইনবোর্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলাম এবং সেখানেও পরিবর্তন হয়েছে। এরূপ সঠিক পরিবর্তনে আমি খুব খুশি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এম কামরুজ্জামান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের সবদিক দেখার চেষ্টা করছি। ছোট ছোট বিষয় গুলোতেও গুরুত্ব দিচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের