জাবির নতুন কোষাধ্যক্ষ হলেন রাশেদা আখতার

মান্নান, জাবি প্রতিনিধিঃ | ১১ আগষ্ট ২০২১, ০১:১৪

অধ্যাপক ড. রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার।

মঙ্গলবার (১০ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও জাবি আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে কোষাধ্যক্ষ পদে ৪ বছরের জন্য নিয়োগ দেন।

প্রজ্ঞাপন জারির পর মুঠোফোনে অধ্যাপক ড. রাশেদা আখতার সময় ট্রিবিউন কে বলেন, "অতীতেও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ডে এবং নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।"

উল্ল্যেখ্য, অধ্যাপক ড. রাশেদা আখতার বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর