ক্লাসে ধূমপান করে ভাইরাল বিশ্ববিদ্যালয় শিক্ষক

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০৪:১৮

অনলাইন ক্লাসে ধূমপান করে ভাইরাল বিশ্ববিদ্যালয় শিক্ষকঅধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদা-ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষকের অনলাইন ক্লাসে প্রকাশ্যে ধূমপানের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ছবি ভাইরাল হওয়া ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক।

ক্লাস চলাকালীন ধূমপান করার বিষয়টি সম্পর্কে জানতে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। 

জানা যায়, মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে গত বছরের এপ্রিল মাস থেকে অনলাইনে ক্লাস ও পরবর্তীতে টার্মটেস্ট নেওয়া শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় অন্য বিভাগের মতো ব্যবসায় প্রশাসন বিভাগের অনলাইন ক্লাস, টার্মটেস্ট চলছিল। কিন্তু ড. মাজহারুল হাসান মজুমদার কয়েকটি ব্যাচের সঙ্গে অনলাইনে ক্লাস নেওয়ার সময় একাধিকবার ধূমপান করেন। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম বলেন, শুধু শিক্ষার্থী না, যারা ধূমপান করেন না তাদের সামনে প্রকাশ্যে ধূমপান করা সম্পূর্ণ অনৈতিক কাজ। এ ধরনের অনৈতিক কাজ যারা করবে তাদের দায়ভার শাবিপ্রবি শিক্ষক সমিতি নেবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, একজন শিক্ষক ধূমপান করতে পারেন, তবে শিক্ষার্থীদের সামনে ধূমপান না করা উচিত ছিল। ছাত্রদের সামনে ধূমপান করা মানে ছাত্রদের উৎসাহিত করা।

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সামনে একজন শিক্ষকের ধূমপান করা কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর