জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা স্থগিত

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১২ জুলাই ২০২১, ২২:০১

ছবি : সময় ট্রিবিউন
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০ আগষ্ট থেকে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরবর্তী তারিখ পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে  চার সপ্তাহ আগে জানানো হবে।
 
সোমবার (১২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ফোনালাপে এতথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করা ১০ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, অনলাইনে জরুরি এক সভায় সকল ডিনদের উপস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ কমপক্ষে তিন চার সপ্তাহ আগে জানানো হবে৷
 
এর আগে, চলতি বছরের ১৩ জুন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কুরবানি ইদের আগে ১৮ জুলাইয়ের মধ্যেই দুই সেমিস্টারের সকল মিডটার্ম ও এসাইনমেন্ট শেষ করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের