জন্ডিস কেড়ে নিল রাবি শিক্ষার্থীর প্রাণ

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ০২:২১

ফাইল ছবি

জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুবেল আহমেদ (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ।

রুবেল আহমেদ রাবির অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের জুরান আলী মন্ডলের ছেলে। রুবেল বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

রুবেলের বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, আমি জানতে পেরেছি রুবেল কিছুদিন আগে বান্দরবান-খাগড়াছড়ি বেড়াতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল। সেখান থেকে আসার পর জন্ডিস ধরা পড়ে তার। একই সঙ্গে টাইফয়েড, কিডনি ও ফুসফুস জনিত সমস্যায় আক্রান্ত হয় বলেও জানা যায়।

প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে আবার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তার অবস্থার উন্নতি না হওয়ায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া নেওয়া হয়। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, রুবেলের মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের