সশরীরে পরীক্ষা শুরু হাবিপ্রবিতে

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ২৩:৪৯

ছবি : সময় ট্রিবিউন

সশরীরে পরীক্ষা শুরু হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। রোববার (১৩ জুন ) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ ও ১১টায় ডিভিএম অনুষদের ১৬ ব্যাচের পরীক্ষার মাধ্যমে দীর্ঘ বিরতির পর স্বশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু হয় হাবিপ্রবিতে। দীর্ঘ সময় পর সশরীরে পরীক্ষা দিতে পারায় খুশি শিক্ষার্থীরা।

পরীক্ষা দিতে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, মাত্র দুটি ব্যবহারিক পরীক্ষা ও প্রজেক্টের জন্য অনার্সের সার্টিফিকেট ঝুলে আছে। যেকোনো মূল্যে পরীক্ষাগুলো দিয়ে দিতে চাই। কারণ করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক চাকরির সার্কুলার চলে যাচ্ছে। আমার বিভাগের সম্মানিত স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই সশরীরে পরীক্ষা কার্যক্রম চালু করায়।

এদিকে সশরীরে পরীক্ষা দিতে আসা ডিভিএম অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘ আন্দোলন করে পরীক্ষায় বসতে পেরেছি বলে ভালো লাগছে। তবে করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছুটা ভয় কাজ করছে। তবুও আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে নিরাপদে আমার ব্যাচের সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে।

এদিকে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, আমরা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা দুই-একদিনের মধ্যেই হাবিপ্রবির স্কাউট টিমের মাধ্যমে মাস্ক পড়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত করবো। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

করোনার সংক্রমণ বেড়ে গেলে পরীক্ষা পেছাবে কিনা এমন প্রশ্নের উত্তরে ছাত্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুল নিয়ে নিতে। এতে করে সকলের জন্যই ভালো হবে। যেসব শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে এবং দুই-একদিনের মাঝে শুরু হবে তাদের সকলের জন্য শুভ কমনা রইল।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের