আগষ্টে সশরীরে পরীক্ষা নিবে জবি

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ২১:৩২

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে।তবে ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে শেষ করতে হবে রিভিউ ক্লাস সহ আটকে থাকা মিড পরীক্ষা।

রবিবার (১৩ জুন) ফোনালাপে  এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক।

জানা যায়, আজকে অনলাইনে একাডেমিক কাউন্সিলের মিটিং এ সকল সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, “জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস এবং মিড পরীক্ষা নিবেন। আর সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহে সশরীরে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, এটা অনেকটাই করোনার পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকবো।

ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বলেন, “সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু করোনা বেড়ে গেছে আমরা কোনো শিক্ষার্থীকে ঢাকায় এনে বিপদে ফেলতে চাই না।চূড়ান্ত পরীক্ষাগুলো সব ১০ আগস্ট থেকে শুরু হবে, কিন্তু দুই সেমিস্টারের মিড, এসাইনমেন্ট যেভাবে শিক্ষার্থীবান্ধব হয় অনলাইনে শিক্ষকরা ১৮ জুনের মধ্যে তা নিয়ে শেষ করবেন।”

তিনি আরও বলেন, আজকে নোটিশ দিয়ে দিবে আর পরীক্ষা ফি, সেমিস্টার ফি এসব সব অনলাইনে নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের