বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত গবি শিক্ষার্থী লিজু

আখলাক, গবি প্রতিনিধিঃ | ৭ জুন ২০২১, ০২:৩৪

ছবি : সময় ট্রিবিউন

দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (একিউট মাইলয়েড লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তার লিজু। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা বেশ সংকটাপন্ন। ক্যান্সারের শেষ ধাপ এটা। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে আপাতত আনুমানিক ৫ টা কেমো দেয়া লাগতে পারর। যদিও কেমো গ্রহণ করা বেশ কষ্টসাধ্য। রোগীর শরীরের যা অবস্থা, তাতে আশংকার কারণ আছে। সফলভাবে কেমোথেরাপি শেষ হলে ‘বোন মেরো’ ট্রান্সপ্ল্যান্টেশন করতে হবে। এটা চিকিৎসার শেষ পর্যায়।

জানা যায়, গত ১১ মে থেকে লিজু হাসপাতালে ভর্তি হন। এরপর ২৬ মে থেকে প্রথম কেমোথেরাপি দেয়া শুরু হয়। এই চিকিৎসার পাশ্ব-প্রতিক্রিয়া হিসেবে বমি, খাবারে অরুচি, কোষ্ঠকাঠিন্য, অত্যাধিক হারে প্লাটিলেট কমে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা: মাসুদা বেগমের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।

তার পরিবারের সদস্যরা জানান, বেশ আগে থেকেই ওর শরীরের অবস্থা তেমন ভালো না। প্রায়ই অসুস্থ থাকতো। এপ্রিলের শুরুতে নতুন করে সমস্যা দেখা দেয়। কিন্তু লকডাউনের কারণে তখন ঢাকায় আনা সম্ভব হয়নি। মে মাসের শুরুতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় আনা হয়। এরপর বেশকিছু পরীক্ষা করে ব্লাড ক্যান্সার নিশ্চিত করেন ডাক্তাররা।

লিজুর শিক্ষক ও সহপাঠীরা জানান, শুরু থেকেই সে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে আসছে। পড়ালেখায় দারুণ মেধাবী এই মেয়েটা ক্লাসে সবসময় মনোযোগী থাকতো। তার সম্পর্কে কখনো খারাপ অভিযোগ পাওয়া যায়নি। আমরা অতি দ্রুত তার সুস্থতা কামনা করছি।

লিজুর সম্পূর্ণ চিকিৎসা ও বিভিন্ন আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। তাই মেধাবী এই শিক্ষার্থী তথা ভবিষ্যৎ ডাক্তারকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

লিজুকে সাহায্য পাঠানোর ঠিকানা:
ডাচ বাংলা ব্যাংক: হবিগঞ্জ শাখা
হিসাব নং: ১৮৭. ১০৫. ০০০. ২৭৫৪
ইসলামি ব্যাংক: হবিগঞ্জ শাখা
হিসাব নং: ২০৫০১৯৮৬৭০০১৫৭২১৩

বিকাশঃ ০১৭৫১ ৮১৮২৮১
নগদঃ ০১৭৪২ ০০১৩৭৯
রকেটঃ ০১৫২১ ২৬০৫৩১০



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের