শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০১:৫৮

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারে ঘোষিত লকডাউনের মধ্যেও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস, দোকানপাট, গণপরিবহনসহ সবই চলছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ২৪ মে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। কিন্তু এখন আবার বলা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না। সব যখন চলছে, আমাদের পড়াশোনায় কেন অবরোধ রাখা হয়েছে?

এ সময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খোলার না হলে নীলক্ষেত মোড় অবরোধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের