প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে ২৭ জানুয়ারি

সময় ট্রিবিউন | ২৪ জানুয়ারী ২০২৪, ২১:০৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে ২৭ জানুয়ারি

আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই দিনকে সামনে রেখে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারই অংশ হিসেবে আগামী শনিবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে এ ধাপের প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বুধবার (২৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এই ধাপে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তুহিন আরও জানান, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সূত্র জানায়, দ্বিতীয় ধাপের প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে 01552146056 নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা ২৭ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের