সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২৩, ২০:১৬

সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি)-এর মধ্যে বুধবার (২২ নভেম্বর) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সিইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর ফলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচন হলো।

‘সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন।’

সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তর এবং সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের যৌথ উদ্যোগে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পরিচালক, শিক্ষা পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম, পিএসসি, পিএইচডি এবং সিইউবির পক্ষে উপ-উপচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহসান এমওইউতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং সিইউবির বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি ড. চৌধুরী নাফিজ সরাফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেনাসদরের সব পিএসও, বিভিন্ন পরিদপ্তরের পরিচালক, সামরিক কর্মকর্তা এবং সিইউবির শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের