জবি শিক্ষার্থী রবিন আর নেই

জবি প্রতিনিধি | ২০ মে ২০২১, ১৯:২৩

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিন হালদার লিউকেমিয়া নামক মরন ব্যাধি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসারত অবস্থায় ছিলেন।

বৃহস্পতিবার (২০ মে) ভোর ৪ টায় রবিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। রবিনের সহপাঠীরা তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিন কুমার হালদার বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রবিন সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অষ্টম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

আরও জানা যায়, মুদি দোকানদার রতন কুমার হালদার এর শেষ বয়সের সম্বল ছিলো রবিন। কিন্তু লিউকেমিয়া নামক ব্লাড ক্যান্সারের কাছে হেরে বাবা, মা এবং বোনকে রেখে ইহলোকের মায়া ত্যাগ করে চলেন গেলেন রবিন। তাঁকে বাঁচানোর জন্য তাঁর শিক্ষক, সহপাঠী, বন্ধুবান্ধব সকলেই এগিয়ে এসেছিলো। রাজশাহী মেডিকেল কলেজেের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তাররা তাঁকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিলো। কিন্তু মুদি দোকান করে যেখানে পরিবার চালানো কঠিন সেখানে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব ছিলো না। তাইতো তাঁর বন্ধু এবং সহপাঠীরা রবিনের চিকিৎসার অর্থ সংগ্রহ করেছিলেন৷ যার ফলশ্রুতিতে ১০ লাখ ২৭ হাজার ৩৫৩.২ টাকা উঠেছিল এবং সেটি রবিনের পরিবারে হাতে তুলে দেওয়া হয়েছিল।

সহপাঠীরা জানান, রবিনকে তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই তাঁর সৎকারের ব্যবস্থা করা হবে।

এদিকে রবিনের এই অকাল মৃত্যুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের