ঢাবির 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য কারাগারে

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ মার্চ ২০২৩, ২৩:৪২

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের মামলায় ‘প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য সাকিব ফেরদৌস ও নাইমুর রহমান দুর্জয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম)। এরমধ্যে সাকিব ফেরদৌস অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও স্যার এ এফ রহমান হলের ও নাইমুর রহমান দুর্জয় নৃবিজ্ঞান বিভাগ ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী। দুজনই ২০২০-২১ সেশনের ছাত্র। 

আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত আরও চলতে থাকবে বলে জানান তিনি।

এর আগে গতকাল জোবায়েরের মা শাহবাগ থানায় ১৯ জনকে পরিচয়ে এবং ৬/৭জনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে মামলা নিয়ে (মামলা নম্বর ৫০) সোমবার তাদেরকে কোর্টে পাঠানো হয়।

গত শনিবার (২৫ মার্চ) রাত ৮ টার সময়ে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের (হলপাড়া) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করা হয়। এরপর গণমাধ্যম অনুসন্ধানে উঠে আসে প্রলয় গ্যাংয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ গ্যাং চালাতেন। এরপর জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কোর্টে পাঠালে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর