ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি | ১৯ মার্চ ২০২৩, ০০:০৩

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ১৯ মার্চ সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

আজ শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টাশুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কেন্দ্র পরিদর্শন করেন।

কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ১৯ মার্চ সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।  

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে। প্যানেল দুটি হলো: গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও টীম অপরাজেয়। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ টি পদের সবগুলোতে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে টীম অপরাজেয় নয়টি পদে প্রার্থী দিয়েছেন।

এছাড়াও প্যানেল ছাড়া একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মুহাম্মাদ আসাদ মিজান। তারা সবাই আওয়ামীপন্থী প্রার্থী। তবে বিএনপি সমর্থিত কোনো প্যানেলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।

উল্লেখ্য, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার বাইরে গত ৪ মার্চ ২৯টি কেন্দ্রে, ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৫৯,৩২০জন ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর