'স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ২০:৩০

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস। আজকে যেমনি ডিজিটাল বাংলাদেশ হয়েছে তেমনি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হবো।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, কে কোন ধর্মের, তা নিয়ে আমরা যেন কোনো বৈষম্য না করি। এদেশে সবাই যার যার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে ও প্রচার করবে। কারণ এদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। ধর্মহীন বাংলাদেশ নয়। শিক্ষার্থীদের মানবিকতা, অসাম্প্রদায়িকতা, পরমসহিষ্ণুতার চর্চা করতে হবে এবং সৎ জীবন-যাপন করতে হবে। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়ার সোনার মানুষ হতে পারবো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের