রাবির ভিসিবিরোধী শিক্ষকদের গুলি করার হুমকি

সময় ট্রিবিউন | ৪ মে ২০২১, ১৯:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবনের সামনে অবস্থানরত দুর্নীতিবিরোধী শিক্ষকদের গুলি করার হুমকি দেওয়ার পর এভাবেই ধাক্কাধাক্কি করেন শিক্ষক-ছাত্রলীগ-ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য (ভিসি) ভবনের সামনে অবস্থানরত ‘দুর্নীতিবিরোধী’শিক্ষক নামের পরিচিত পাওয়া ভিসিবিরোধী শিক্ষকদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ সিন্ডিকেট সভা তার বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

এরপর সকাল থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতিবিরোধী’ শিক্ষকেরা। শিক্ষকদের বাধার মুখে ১১টার দিকে সেই সভা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করার জন্যে তার বাসভবনে যেতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন ‘দুর্নীতিবিরোধী’ শিক্ষকেরা। সেসময় ছাত্রলীগকে নিবৃত্ত করতে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে অনুরোধ করেন শিক্ষকেরা।

এক পর্যায়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রক্টর ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।

সেসময় ছাত্রলীগের নেতাকর্মীদের ভেতর থেকে এক যুবক শিক্ষকদের গুলি করার হুমকি দেন। সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ওই যুবকের নাম আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আকাশ রাবি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নয়।’ তবে, গুলি করার হুমকি দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

‘দুর্নীতিবিরোধী’ শিক্ষকদের একজন বাংলা বিভাগের শফিকুন্নবি সামাদী বলেন, ‘আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু, আমাদেরকে বাধা দেওয়া হয় এবং লাঞ্ছিত করা হয়। এমনকি, আমাদের গুলি করার হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এভাবে হুমকি দেওয়ার সাহস কারো থাকার কথা না। এটি আমাদের নিরাপত্তার বিষয়। এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী।’

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা আমরা করেছি। এ জন্য সবার সাহায্য প্রত্যাশা করছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের