বাসভবনের ভেতরে রাবি ভিসি, দরজায় ছাত্রলীগের তালা

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ২০:৪২

রোববার সকাল সাড়ে ৮টায় ভিসির বাস ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।-ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার সকাল সাড়ে ৮টায় বাস ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনে ফাইনান্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, সভা শুরুর আগেই সকাল সাড়ে ৮টায় ভবনের মূল ফটকে তালা লাগায় আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী। এর ফলে বন্ধ রয়েছে ফাইনান্স কমিটির সভা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন 'অনিয়ম' এর অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল। এতে তার দূর্নীতির সাথে সংশ্লিষ্টতা স্পষ্ট।

তিনি আরও বলেন, 'উপাচার্য এম আব্দুস সোবহান তার মেয়াদের শেষ সময়ে এসে আজকের সভায় আরও বড় ধরনের 'অনিয়ম' করবে বলে আমরা আশঙ্কা করছি। এজন্য আমরা মিটিং স্থগিতের দাবিতে অবস্থান নিয়েছি'।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, 'আজ ফাইনান্স কমিটির মিটিং ছিল, কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।'

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি চাকুরির দাবিতে উপাচার্য ভবনে তালা লাগিয়েছিল নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের