বাংলাদেশকে ৪৪৪৬ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০১:২৯

সংগৃহীত ছবি

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৪০ কোটি ডলার অর্থাৎ চার হাজার ৩৩৬ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৩ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়। পরে সংস্থার ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে ঋণ অনুমোদনের কথা জানানো হয়।

এডিবি জানিয়েছে, এই ঋণ এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাব-প্রোগ্রাম, যা কোভিড-১৯ মহামারির পরে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ২০২১ সালের অক্টোবরে চালু হয়েছিল। এ সাব-প্রোগ্রামটি বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কারকে উন্নত করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ক্রেডিট অ্যাক্সেস করতে সাহায্য করবে।

সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান আরও জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ সাব-প্রোগ্রাম, সরকারকে দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বাড়াতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের