নিরাপদ সড়কের দাবিতে নতুন কর্মসূচি দিল শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২১, ০২:৩০

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা-ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থানকারী শিক্ষার্থীরা পরের দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। তাঁদের এই অবস্থানের কারণে ছুটির দিনেও সড়কে কিছুটা যানজট দেখা দেয়। দুপুর ১২টার কিছু আগে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন।’

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে তাঁরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর