বেতন বাড়ানোর দাবিতে রাজধানীতে আন্দোলন

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ২৩:৩২

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিকরা বলেন, ‘বাড়িভাড়া, খাবার খরচসহ সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমাদের বেতন ও সুবিধাদি বাড়ানো হয়নি। তাই বেতন বাড়ানোর দাবিতে তিনদিন আগে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছি।’

পোশাক-শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া মিজানুর রহমান নামে এক শ্রমিক নেতা জানান, আমাদের যেসব শ্রমিকের ওপর হামলা চালিয়ে মেরে ফেলা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ ও সঠিক বিচার করতে হবে। তার সঙ্গে আমাদের বেতন, হাজিরা বোনাস বৃদ্ধি, সবাইকে ঈদ বোনাসের আওতাভুক্ত, বাৎসরিক ছুটির অর্থ প্রদান করতে হবে।

এই শ্রমিক নেতা বলেন, আমাদের নিরাপত্তার জন্য আজ শ্রমিকরা লাঠি হাতে রাজপথে নেমেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও মালিকপক্ষের সন্ত্রাসীরা নানাভাবে আমাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা রাজপথ ছাড়বে না বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর