পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার: ছাত্রলীগ

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৮:০০

ছবিঃ সংগৃহীত

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের শুধু দাবি নয়, এটা তাদের অধিকার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কথা বলেন।

আল নাহিয়ান খান জয় বলেন, আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়নেও তাদের ভূমিকা রাখতে হবে। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলো। পরিবহনে হাফ ভাড়ার দাবির সঙ্গেও ছাত্রলীগ একইভাবে সহমত পোষণ করে। আমরা মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মানতে হবে। 

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মানার কথাটা যেভাবে যুক্তিযুক্ত। একইভাবে আন্দোলনের নামে যেনো কোনো সহিংসতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন লেখক। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের