২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০১:৪০

ছবিঃ সংগৃহীত

গণপরিবহনে হাফ পাস অর্ধেক ভাড়া চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এসময় তারা 'ধর্ষণের হুমকি' দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তারেরও দাবি জানান। 

এর আগে হাফ পাস নিয়ে হেনস্তা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজ ও বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েটের শিক্ষার্থীরাও তাতে যোগ দেন। 

পরবর্তীতে ঠিকানা ও মৌমিতা বাসের মালিকপক্ষ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আলোচনা করে। সেখানে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন বলে জানিয়েছেন বোরহান উদ্দীন কলেজের ফিন্যান্সের শিক্ষার্থী নাবিল খান নিলয়। দাবিগুলো হল- সারা বাংলাদেশে সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা, ছাত্রীদের হয়রানি ও হেনস্তা করা চালকের সহকারীকে আইনের আওতায় নিয়ে আসা ও বাসে সব শিক্ষার্থীকে ওঠার সুযোগ দেওয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের