অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষণের হুমকি

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০০:৪০

ছবিঃ সংগৃহীত

গণপরিবহণে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে বাসচালকের সহকারীর ধর্ষণের হুমকির প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  

রোববার (২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে বকশীবাজার মোড় অবরোধ করে রেখেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী।

তাদের দাবি, ধর্ষণের হুমকিদাতার বিচার করতে হবে। সেই সঙ্গে গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া নির্ধারণ করতে হবে। এসব দাবিতে শিক্ষার্থীরা নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

এসময় সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে শোভা পাচ্ছে ‘প্রতিটি শিক্ষার্থীর হাফ পাস ভাড়া কার্যকর করতে হবে ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ , ‘হাফ পাস আমাদের অধিকার’, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহপাঠীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে রোববার সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে আগে থেকেই কলেজফটকে অবস্থানে থাকা পুলিশ এতে বাধা দেয়। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। ১০টার দিকে কয়েকশ’ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে সড়ক আটকে দেন।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের