২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধার

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ০১:২৭

ছবিঃ সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। চুরি হওয়া রেসার কবুতরগুলোর মূল্য প্রায় ২২ লাখ টাকা।

শনিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়।

রেসার কবুতর উদ্ধার ও আসামি গ্রেফতারের বিষয়ে ওসি বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য বাদীর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সেই ব্যক্তির ওপর সন্দেহের তীর ছুড়ে এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরি যাওয়ার বিষয়টি। এরপর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। এসময় সোহেল রানা ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর