মহাখালীতে হাফপাসের দাবিতে আন্দোলন

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৩:২৬

ছবিঃ সংগৃহীত

মহাখালীতে বাসের ‘হাফপাস’ ভাড়ার দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ নভেম্বর) মহাখালী তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা রাস্তায় অবস্থান করার ১০-১৫ মিনিট পর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের প্রায় ৪০ জন কর্মী তাদের ওপর হামলা করেন। 

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, তিতুমীর কলেজের সামনে ও এর আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বাসে শিক্ষার্থীদের হাফপাস ভাড়ার দাবিতে আন্দোলন করছিলেন। শিক্ষার্থীদের অবরোধে রাস্তায় যানচলা বন্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে দুই পক্ষই পুলিশ আসার আগে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলার বিষয়টি আমাদের জানা নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর