মেট্রোরেল সরঞ্জাম চুরির দায়ে গ্রেফতার ৬

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২১, ০০:৪৬

ছবিঃ সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৪। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার র‌্যাব-৪ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুরি করা ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চোর চক্রের সদস্যরা হচ্ছে— কুষ্টিয়ার হাবিবুর রহমান (৩০), যশোরের মারুফুল ইসলাম (৩৭), কুমিল্লার বোরহান উদ্দিন (৪৫),কিশোরগঞ্জের সুরুজ (৫০), ঢাকার রুবেল (৩৩), নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরষ্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ন প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। তারা চোরাই করা লোহা, ইস্পাত, তার, মেশিন বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর