ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ০০:১৩

ছবিঃ সংগৃহীত

‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। এছাড়া এই সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না। এই লড়াই শুধু বিএনপি জন্য নয়। এই লড়াই দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া লড়াই।তত্ত্বাবধায়ক সরকারের দা‌বি‌তে জামায়াত‌কে সঙ্গে নি‌য়ে আওয়ামী লীগ আ‌ন্দোল‌নের না‌মে যা ক‌রে‌ছিল, আমরাও তাই কর‌ব।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণ মঞ্চ আয়োজিত আমি ভোট দিতে চাই শীর্ষক মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে কে ভোট দেবে। সেটা তো প্রধানমন্ত্রীর দেখার বিষয় নয়। কে ভোট দেবে তা দেখার জন্য আপনি সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন কে ভোট দেয়। বিএনপিকে যদি কেউ ভোট না দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়? তাহলে তো বিএনপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপিকে এত ভয় পান কেন?’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি না দেয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করব। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও তাই করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিষ্কার কথা। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। দেশের জনগণের ভোটের অধিকার বিশ্বাস করি। দেশের উন্নয়নের বিশ্বাস করি। দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি। কিন্তু আজ গুটি কয়েক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, এ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোনো রাস্তা নেই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর