তুরাগে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ের লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ৭

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৫:০৬

ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে শনিবার সকালে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদে দুদিন আগে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আরও এক নারী এবং তার মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার করা হলো।

নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উদ্ধার হওয়া রূপায়ন বেগমের (৩০) মরদেহ সোমবার বেলা ১১টার দিকে আমিন বাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর নৌ পুলিশ মুন্সিগঞ্জের মুক্তার পুর থেকে ৩ বছর বয়সী জেসমিনের মৃতদেহ উদ্ধার করে।

গত শনিবারের ওই দুর্ঘটনার পর পাঁচ জনের মৃতদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

গত শনিবার সকালে একটি ট্রলারে চড়ে তুরাগ পার হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন ১৮ জন যাত্রী। কিন্তু মাঝির ভুলে ট্রলারটি একটি বালুবাহী নৌযানের নিচে চলে যায় এবং ডুবে যায়।

দিনভর অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা সেদিন মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

রূপায়ন বেগমের ছেলে আরমান (৪), রূপায়নের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।

ওই দুর্ঘটনার পর সাভার থানায় একটি মামলা করা হয়েছে বলে নৌপুলিশ কর্মকর্তা আলমগীর শেখ জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর