মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় দুর্গাপূজা শুরু

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ২০:৫৮

ছবিঃ সংগৃহীত

মহাষষ্ঠীর মাধ্যমে আজ শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যেই শেষ হয়েছে বিভিন্ন পূজামণ্ডপের সাজসজ্জা। আয়োজনে বিন্দুমাত্র কমতি রাখতে রাজি নন ভক্তরা। আর প্রতিমা শিল্পী ও ডেকোরেটরের কর্মীদের যেন ফুরসতই নেই। প্রতিমাকে আরও বেশি দৃষ্টিনন্দন আর মণ্ডপ ও মন্দিরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আলোকসজ্জা ও বিষয়বস্তুকে ফুটিয়ে তুলতে কাজ চলছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরের দুর্গামণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ হয়ে গেছে। 

আজ সোমবার পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকার অস্থায়ী মণ্ডপে প্রতিমা স্থাপন করা হবে। শাঁখারীবাজারের প্রতিদ্বন্দ্বী ক্লাবের দুর্গা পূজায় বরাবই থাকে ব্যতিক্রমী আয়োজন। প্রতিমা ও মণ্ডপে প্রতিবারই এক একটি থিম নিয়ে পূজার আয়োজন করে এই ক্লাবটি। এ বছর ক্লাবের পূজার ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। তাই আয়োজনেও থাকছে ভিন্নতা। বিশ্ব্যাবপী যুদ্ধ, মহামারিকে প্রাধান্য দিয়ে প্রতিমা ও মণ্ডপ সাজাচ্ছে ক্লাবটি।

প্রতিদ্বন্দ্বী ক্লাবের উৎপল কুমার ঘোষ ভোরের কাগজকে বলেন, প্রতি বছর একেকটা থিম নিয়ে পূজার আয়োজন করা হয়। আমরা দেবী দুর্গাকে দেখতে পাই অসুরদের সঙ্গে যুদ্ধরত অবস্থায়। বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়েও কিন্তু যুদ্ধ চলছে। এই যুদ্ধকে প্রাধান্য দিয়েই এ বছর আমরা প্রতিমা নির্মাণ করেছি। মণ্ডপ সাজানো হয়েছে এমনভাবে যে, সেখানে দেখানো হবে যুদ্ধ করতে করতে জঙ্গলের মধ্য দিয়ে দেবী সপরিবারে মর্তে আসছেন। গণেশ ও কার্তিক মায়ের সঙ্গে যুদ্ধে অবর্তীণ হয়েছেন। সেখানে থাকবে ৫টি অসুর। মণ্ডপ জঙ্গলের থিম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের থিমকে তুলে ধরতে থাকবে ব্যতিক্রমী আলোকসজ্জা। স্টেজও সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের