তুরাগ নদে ট্রলারডুবি: দুই শিশু ও নারীর লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ২২:৩৯

স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন শিশু ও একজন নারী।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ট্রলারডুবির ঘটনায় সকালে আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এখনো উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর