৭ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ২০:১৫

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. জুয়েল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে বংশালের সৈয়দ নজরুল ইসলাম সরণী (নর্থ সাউথ রোড) থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে খবর আসে, নর্থ সাউথ রোডের সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর একজন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে জুয়েল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

এসময় তার স্কুল ব্যাগ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর