হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা: ২ মোটরসাইকেল আরোহী নিহত

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছরের মধ্যে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারের ওপর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। একটি মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দুজন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার আহত হয়ে থাকবেন। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, মোটরসাইকেলের সামনে 'পুলিশ' লেখা আছে। তবে ধারণা করা হচ্ছে তারা পুলিশের কেউ না। তারা কোনো ওয়ার্কশপ থেকে গাড়িটি নিয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর