কিশোরের পায়ের রগ কেটে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থানার আচারওয়ালা ঘাট এলাকায় ছানোয়ার হোসেন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ওমর চান গণমাধ্যমকে বলেন, আমার ছেলে মাস্কের ব্যবসা করত। রাতে ছানোয়ার আমাকে বলে যে, আমি নাস্তা খেয়ে আসি। ২০ মিনিট পর একজন ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি আসেন। গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার জানাল আমার ছেলে আর নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ছেলেটিকে খুব মর্মান্তিকভাবে ছুরিকাঘাত করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। মনে হচ্ছে এটি কোনো কিশোর গ্যাংয়ের কাজ। কামরাঙ্গীচর থানায় খবর দিয়েছি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের