রাজধানীতে হাসপাতালের ১১তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৮

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের ১১তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রিয়াজ উদ্দিন (৪৩) নামে ওই রোগী রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন। দীর্ঘদিন ধরে গ্যাস্টিক-আলসার ও পাইলসের সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতালের ১১ তলার জানালা থেকে নিচে পড়ে যান।

তবে পুলিশের ধারণা তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। আগামীকাল ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বলেন, রিয়াজ উদ্দীনের আগে নিউরোলোজিক্যাল সমস্যাও ছিল। দুদিন আগে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়, ব্যথার কারণে আজ তাকে ইবনে সিনা হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৯টা ৪৭ মিনিটে তিনি ১১ তলায় ওঠেন। এরপর জানালার গ্রিলের পাশে একটি পানির বোতল ও কাগজ রাখা দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর