ডেঙ্গু থেকে নিস্তার পেতে নগরবাসীর মানববন্ধন

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে প্রতিদিন শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু থেকে নিস্তার পেতে রাজধানীতে মানববন্ধন করেছে ধানমন্ডিবাসী। এসময় তারা ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এ মানববন্ধন আয়োজন করে ধানমন্ডিবাসী সচেতন তরুণ ও যুব নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ হু-হু করে বাড়ছে উল্লেখ করে দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কড়া সমালোচনা করে বলেন, প্রতিদিন গড়ে ৫শ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর বর্তমান নগর পিতা পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

বক্তারা বলেন, অতিষ্ঠ নগরবাসী একদিকে মৃত্যুঝুঁকিতে আছে। এ সময় মেয়র আছেন বিদেশে। সিটি মেয়র তাপসের ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করারও আহ্বান জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর