ডিএনসিসির মশকনিধন অভিযানে ৪৮ হাজার টাকা জরিমানা

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ০২:২৪

ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে নিধনে অভিযান চালিয়ে ৩টি মামলায় সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ সেপ্টেম্বর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আজকের অভিযানে ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২৫ হাজার টাকা এবং ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ ৪৮ হাজার টাকা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চল ১ থেকে ৬ এবং ৮, ৯ নম্বর অঞ্চলে ৭টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও চিরুনি অভিযানে ৬১৯টি নির্মাণাধীন স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর