স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ০৩:০৩

ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় শরীফুল ইসলাম (৩০) স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিম গণমাধ্যমকে বলেন, গতকাল (বুধবার) আমার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। আমি তাকে বলেছিলাম তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সে মতিঝিলের আরামবাগে বাস কাউন্টারে চাকরি করত। আজ আমার বাসায় গ্যাস ছিল না। আমি মায়ের বাসায় গিয়েছিলাম রান্না করতে। পরে বাসায় আসার পর আমাকে বলে তুমি রুমে না ঢুকতে। আমি চারতলায় যাই। কিছুক্ষণ পরে এসে দেখি দরজা লাগানো। অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে সে।

তাদের তিন বছরের একটি মেয়েশিশু আছে জানিয়ে তিনি বলেন, আমি এখন কি নিয়ে বাঁচব। আমার মেয়ে তো বাবা ছাড়া কিছু বোঝে না।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর