সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৯:৪৪

পরিকল্পনা সচিবের গাড়ী-ছবি: সংগৃহীত

রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীর গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। হামলা ও ভাঙচুরের সময় সচিব গাড়ী থেকে নেমে যান। তবে এতে কেউ আহত হননি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দিয়েছে।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে আমি গাড়িতে জ্যামের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের একটু আগে ছিল আমার গাড়ি। জিয়ার মাজারের ওখানে থেকে কিছু লোক ধাওয়া খেয়ে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে এসে কাঁটাতারের ব্যারিকেড পার হয়ে যাচ্ছিল। এর মধ্যেই তারা গাড়ি ভাঙতে শুরু করে। আমারটাসহ অনেক গাড়িই তারা ভেঙে ফেলে। আমারটা সরকারি গাড়ি দেখে আগে ভাঙা শুরু করে।

তিনি বলেন, গাড়ির দু-দিকের কাঁচ ছাড়াও পেছনের কাঁচও ভেঙে ফেলেছে। গাড়ির ভেতরে বড় ইটের টুকরো পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশকে জানানোসহ আইনগভাবে যা করার তা করা হবে।

সচিব বলেন, ভাঙচুর শুরু হতেই আমি গাড়ি থেকে নেমে পড়ি। আমার কিছু হয়নি। আমি ভাল আছি।

এর আগে সকাল ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর