কিন্ডারজয় চকলেট নকল, জরিমানা ২ লাখ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৯ জুলাই ২০২১, ০৭:২৫

ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকায় চকলেট তৈরিতে ভেজাল সামগ্রী ব্যবহারের দায়ে কিড্স ফুডস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) বিকেলে লালবাগ জগন্নাথ সাহা রোডের কিড্স ফুডস লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযান শেষে গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ট্রেডমার্ক লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও কোনো পেশাদার কেমিস্ট ছাড়াই কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। 

তিনি আরো জানান, অনুমোদন ব্যতীত ভেজাল দ্রব্য দিয়ে চকলেট তৈরির দায়ে কিড্স ফুডস ফ্যাক্টরির মালিক অশি উদ্দিন শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কিন্ডারজয় চকলেট তৈরির সরঞ্জামাদিসহ ফ্যাক্টরিটি সিলগালা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর