অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১২ জুলাই ২০২১, ১৬:৫২

ছবিঃ সংগৃহীত

দেশে চলমান করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় বরাবরের মতো অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা চাল, ডাল, চিনি, তেল, আটা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এরই অংশ হিসেবে রবিবার (১১ জুলাই) বিকেলে ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ, ৯ আর্টিলারি ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এবং ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান করে।

অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি সাধারণ মানুষকে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থবিধি এবং সরকার কর্তৃক বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাফিউল ইসলাম মেরাজ, ক্যাপ্টেন ফাহমিদ, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের