দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল: মেয়র আতিক

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ২১:২৫

সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ে ফোয়ারা পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান লকডাউনে নির্ধারিত সময়ের পরেও যদি কেউ দোকান খোলা রাখে তাহলে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসির অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ৩৩৩ নম্বরে ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে।’ করোনাভাইরাস মোকাবিলায় এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

মেয়র আতিক বলেন, বিজয় সরণি মোড়ের যান চলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের