লকডাউনের দ্বিতীয় দিনে কেরানীগঞ্জে ৪০ জনকে জেল-জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩ জুলাই ২০২১, ০৪:০৩

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৬ জনকে কারাদণ্ড এবং ২৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী চুনকুটিয়া ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য কারীদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের শাস্তি প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে কেরানীগঞ্জে গত বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, লকডাউন এর নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও লকডাউনের প্রথম দিনে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া, হার্ডওয়ার, জুতা-স্যান্ডেলের দোকান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার রোহিতপুর এবং কালিন্দী ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ এবং কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের