মগবাজারে বিস্ফোরণ: আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ১৮:০৭

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণ -ছবি: ফাইল

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ইমরান নামের ২৫ বছর বয়সী একজন মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর বুধবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় মারা যান ইমরান। মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

ইমরানের বোন আইরিন বলেন, আমার ভাইয়া আর নাই। সে বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিল। তিন বছর হলো বিয়ে করে শান্তিনগরে থাকছিল।

নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমার ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার তো আর কিছু রইল না। কী নিয়ে বাঁচবো? 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের