কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের মতবিনিময় সভা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৯ জুন ২০২১, ০২:২৮

ছবিঃ সংগৃহীত

বুড়িগঙ্গা শাখানদী কেরানীগঞ্জ “শুভাঢ্যাখাল পুনঃখনন ও খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুন) গ্রীন রোডস্থ পানি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব এ কে এম ওয়াহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, প্রকল্প পরিচালক ডক্টর শ্যামল চন্দ্র দাস, স্থপতি মোহাম্মদ ইকবাল হাবিব, শুভাঢ্যা ইউনিয়ন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ শিক্ষক ও সাংবাদিকগণ।

সভায় এ প্রকল্পের সার্বিক দিক নিয়ে সবাই তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৫০০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে শুভাঢ্যা খালে আবার পানির প্রবাহ ফিরে আসবে এবং নৌকা চলাচল হবে খালে। নৌকার মাধ্যমে বুড়িগঙ্গা নদী থেকে শুভাঢ্যা খাল দিয়ে ধলেশ্বরী নদী হয়ে মানুষ মুন্সিগঞ্জ যাতায়াত ও মালামাল পরিবহন করতে পারবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এ প্রকল্প বাস্তবায়নের পর ধারাবাহিক ভাবে কেরানীগঞ্জের অন্যান্য খালগুলো উদ্ধার করে পুনঃখনন করা হবে। এর সৌন্দর্য উপভোগ করবে কেরানীগঞ্জের জনসাধারণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের