রাজধানীতে টিসিবির ‘ট্রাক সেল’ কার্যক্রম শুরু

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২৩, ১৬:০৭

রাজধানীতে টিসিবির ‘ট্রাক সেল’ কার্যক্রম শুরু

দেশের বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম সামাল দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর আওতায় ফ্যামিলি কার্ডধারীরা অন্তর্ভুক্ত নয়।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির ভবনের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, ‘এখন বিশ্বব্যাপীই পণ্যের দাম বেশি। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ঢাকার বাইরেও চালু করা হবে এ ট্রাকসেল কার্যক্রম। এ মুহূর্তে ভোক্তাদের পাশে দাঁড়াতে নিঃসন্দেহে এটি সরকারের একটি ভালো উদ্যোগ।’

টিসিবির ট্রাক থেকে ক্রেতারা বাজার সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। যেখানে বাজারে তেল ১৬৫ থেকে ১৬৯, আলু ৫০ থেকে ৫৫, ডাল ১০৫ থেকে ১১০ এবং আমদানি করা পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার পর এক ক্রেতা বলেন, ‘এখন সব জিনিসের দাম বেশি, এভাবে দিলে তো গরিবের জন্য অনেক উপকার হয়। কিছু টাকা বাঁচে। আরও বেশি জায়গায় এবং আরও কিছু জিনিস দিলে ভালো হয়।’

ট্রাকসেলের হিসাব বলছে, ‘১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা।’

তবে প্রথম দিনেই অনেকে ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। টোকেন নেওয়ার জন্য ক্রেতারা হুড়মুড়িয়ে পড়েছেন।

এ সময় ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে একই ব্যক্তি একাধিকবার যেন পণ্য নিতে না পারে সেদিকে বাড়তি নজর দেয়ার অনুরোধ জানান তারা। একই সঙ্গে ট্রাক সেল কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর অনুরোধ জানান ক্রেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর