১৫ অক্টোবর ঢাকা সিটি ‘১ মিনিট শব্দহীন’ থাকবে

মো. সাইফুল ইসলাম | ১২ অক্টোবর ২০২৩, ১৯:১৩

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ অক্টোবর ঢাকা সিটিতে '১ মিনিট শব্দহীন' কর্মসূচি পালন করবে পরিবেশ মন্ত্রণালয়। এদিন ঢাকার ১১টি স্থানে পরিবেশ সচেতনতায় মানববন্ধন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক ব্রিফিংয়ে এসব জানান পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। এর আগে গত ৪ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে বলা হয়, ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। শব্দ সৃষ্টিকারীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হবে। পরে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে ঢাকা শহর।

পরিবেশ সচিব জানান, পরিবেশ দূষণের বড় কারণ হাইড্রোলিক হর্ন, যা এখনও বন্ধ করতে না পারা পরিবেশ মন্ত্রণালয়ের ব্যর্থতা। তবে শব্দদূষণ বন্ধ করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। এটা রাতারাতি সম্ভব হবে না এমনটা জানিয়ে পরিবেশ সচিব বলেন, যে মাত্রায় শব্দ দূষণ হচ্ছে তাতে ব্যবস্থা নিতে গেলে কারাগারে জায়গা হবে না। সারাদেশ কারাগারে পরিণত হবে।

সচিব আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই ১৫ অক্টোবরের এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা একটা প্রতীকী কর্মসূচি। হর্ন বন্ধ করতে এ ধরনের আরও কর্মসূচি পালন করবে পরিবেশ মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর