রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ জুন ২০২৩, ০২:১৯

সংগৃহীত ছবি

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. চান মিয়া (৫০) নামের এক প্রসাধনী ব্যবসায়ী। বুধবার (৭ জুন) মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়।

চান মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে প্রসাধনীর ব্যবসা করেন। তারা বাবা ও ছেলে নিউমার্কেট থেকে মিরপুরে একটি বাসে বাসায় ফিরছিল। ছেলে বাসায় এলে আমি তাকে জিজ্ঞাসা করি তার বাবা কোথায়। পরে তার বাবাকে সঙ্গে না দেখতে পেয়ে আবার মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড গেলে সেখান থেকে লোকজন বলে তাকে বাস থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে আমাদের এখানে ফেলে দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার কাছে থেকে একটি স্মার্ট ফোন নিয়ে গেছে এবং কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর