‘প্রেমের কারণে’ কনস্টেবল রনির আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ মে ২০২৩, ০১:৩৫

সংগৃহীত
রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ কনস্টেবল আশরাফুজ্জামান ওরফে রনির লাশ। তার বয়স ২২ বছর। ‘প্রেমের কারণে’ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭টার দিকে বনানী ১১ নম্বর রোডের পুলিশ চেকপোস্টের টয়লেট থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় কনস্টেবল রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন রনি। তিনি মিরপুর পুলিশ লাইন্‌সে থাকতেন। রনির বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন।
 
পুলিশ জানায়, সকাল থেকে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন রনি। একপর্যায়ে ওয়াশরুমে গিয়ে নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন। পরে গুলির শব্দে সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 
এ বিষয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, কনস্টেবল রনির মোবাইল ফোন ও ফেসবুক চেক করে দেখা হচ্ছে। তার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বুধবার রাতেও তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। সকালে ডিউটিতে আসার আগেও তাদের কথা হয়। প্রেমঘটিত বিষয়ে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
কনস্টেবলরা পিস্তল ব্যবহার করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, দায়িত্ব পালনে সুবিধার জন্য চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবলদের জন্য পিস্তল ইস্যু করা হয়।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর