ধানমন্ডিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বিআরটিসির বাসে আগুন 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মে ২০২৩, ২২:৪১

সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হইয়েছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
আজ মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এসব ঘটনা ঘটতে দেখা যায়। 
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করতো বলে বাসের সামনে লেখা রয়েছে। 
 
সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের সামনে বিআরটিসি বাসটিতে আগুন লাগায়। অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
 
আজ ‘গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে’ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। বিকেলে ধানমন্ডি ও গাবতলী এলাকায় পৃথক পদযাত্রা করে দলটি।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর