জামায়াতের গুলশান শাখার সভাপতিসহ গ্রেফতার ১৬

সময় ট্রিবিউন ডেস্ক | ২৮ মার্চ ২০২৩, ২২:২৮

সংগৃহীত

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে জামায়াতে ইসলামীর গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুর সহ জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। 

গতকাল সোমবার (২৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ৮টি ককটেল, ২০টি সদস্য ফরম, ৩২টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বিষয়ক বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি ইসলাম প্রতিষ্ঠায় নারীদের দায়িত্ব বিষয়ক বই, একটি ব্যক্তিগত রিপোর্ট বই, একটি সংগঠন পদ্ধতি বই, একটি বিচারের নামে প্রহসন শিরোনামের বই, মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই ৪টি, দেশটা কি রাজাকারমুক্ত হবে শীর্ষক বই ৩টি ও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়া করা অফিসে সরকারের ভাবমূর্তি নস্যাৎ করতে জামাত শিবিরের নেতাকর্মীদের করণীয় বিষয় আলোচনার জন্য ককটেল বোমাসহ অবস্থান করছিল। এর ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেত্তৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি বি এম ফরমান আলী।

এসটি/এসকে 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের